কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে এডোবি প্রোডাক্ট ব্যবহার করে না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় সকল কম্পিউটার ব্যবহারকারীরা এডোবির কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করে। সচারাচর ব্যবহারকারীদের মাঝে এডোবি প্রোডাক্টের সবচেয়ে বেশী ব্যবহৃত হয় ফটোশপ। ফটোশপের মাঝেও আবার কিছু আলাদা আলাদা ভার্সন রয়েছে। তবে সবগুলোই ব্যবহারের তালিকায় জনপ্রিয়। নিচে সেই ভার্সনগুলোর ধারাবাহিকভাবে নাম দেওয়া হলো। Adobe Photoshop CC Adobe Photoshop CS1 Adobe Photoshop CS2 Adobe Photoshop CS3 Adobe Photoshop CS5 Adobe Photoshop CS6 Adobe Photoshop 7.0 প্রফেশনাল ডিজাইনারদের সবচেয়ে বেশী পছন্দ তিনটা ভার্সন ১.Adobe Photoshop CC / ২. Adobe Photoshop CS6 / Adobe Photoshop 7.0 । তবে আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। একজন ব্যবহারকারী হিসেবে খুব সহজেই ফটোশপের সবগুলো ভার্সনই ইউজ করতে পারবেন। কিন্তু এখানেও একটা তথ্য আড়াল হয়ে যায়। এডোবির প্রায় প্রোডাক্টই প্রিমিয়াম। মানে টাকা দিয়ে কিনে নিতে হয়। আমাদের মতো যারা সাধারণ ইউজার তারা ফ্রিতেই ব্যবহার করতে চাই। বিশেষ করে বাংলাদেশী বেশীরভাগ মানুষের ক্ষেত্রে কিনে ব্...